দূরের স্বদেশ - আঘা শাহীদ আলি - দোলনচাঁপা চক্রবর্তী
A Bengali Transcreation of Agha Shahid Ali's "The Country Without a Post Office" By Dolonchampa Chakraborty
আঘা শাহীদ আলি ইংরেজি ভাষার একজন বলিষ্ঠ কবি। জীবদ্দশায় তাঁর একাধিক কালজয়ী কাব্যগ্রন্থের মধ্যে The Country Without A Post Office অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২০২১ সালে সেই কাব্যগ্রন্থের কিছু নির্বাচিত কবিতার বাংলা ভাষায় অনুসৃজন করেন দোলনচাঁপা চক্রবর্তী। সংকলনটির নাম "দূরের স্বদেশ"। বইটি আঘা শাহীদ আলি লিটারারি ট্রাস্টের খুব পছন্দ হয়, সেটি স্থান পায় তাঁদের আর্কাইভে।
কাব্যগ্রন্থ জুড়ে জন্মস্থান কাশ্মীরের প্রতি আক্ষেপ শোনা যায় আমেরিকাবাসী কবির লেখায়।
The Blessed Word: A Prologue এই কবিতা সিরিজের দ্বিতীয় কবিতা শুরু হচ্ছে ঠিক এইভাবে—
"ওই শূন্যের ভেতর চেঁচিয়ে উঠতে দাও, আমার মতো করেই বলো। ওই শূন্যতাতেই লিখিঃ (কাশ্মীর, ক্যাশ্চমীর, ক্যাশ্মিয়্যার, খাশ্মীর, ক্যাশ্মির, ক্যাশমায়ার, কাশ্মীয়ার, ক্যাশেমায়ার, কাশ্মীঈর, ক্যাশ্মিয়ের, ক্যাস্মীর। অথবা কাহিনীর এক সাগরের ভেতর, কশেমার? অথবাঃ কাচ্মির, ক্যাশেমির, ক্যাস্মিয়্যার, ক্যাচমিয়ের, কাস্মীর, কার্সেমেয়ার?)"
মাতৃভূমি যেন মাশুকার মতো। তাকে কত নামে ডাকা যায়। অষ্টত্তর শত নাম। সামান্য টেক্সটকে কতটা নন-লিনিয়ার করে দেওয়া যায় একাধিক ভাবে তাকে লিখে ব্যাকরণগত ভুল বানান লিখে। এটাই টেক্সটের প্রকৃত শক্তি। প্রকৃত অক্ষরশিল্পীর এখানেই পরিচয়।
'Lo, A Tint Cashmere' কবিতা সিরিজে তিনি আবার লিখছেন—
"একটি খোয়াবের ভেতর আরেকটি খোয়াবের ভেতর আরেকটি খোয়াব উনি আবার আমার সঙ্গে দেখছেন"
অবিকল ইনসেপশন— শুধু স্বপ্নের বদলে স্মৃতি। মহাযুদ্ধ পরবর্তী গোলযোগে গত শতাব্দীর বহু মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, তাঁদের স্মৃতিকাতরতা এখন সাহিত্যের মূল স্রোতে উৎকৃষ্ট স্থান দখল করে আছে, মূলত গদ্যে। আঘা শাহীদ আলি সেই ঘরানার পরিচয় করিয়ে দিচ্ছেন কবিতার ভাষায়।
আর সেই ভাষাকে ইংলিশ থেকে আমাদের বাংলায় অনবদ্য ভাবে সৃষ্টি করেছেন দোলনচাঁপা। তিনি The Country Without A Post Office-এর অনুসৃজন করছেন "বেঘর চিঠির স্বদেশ" বলে। আঘা শাহীদ আলি বলছেন যে দেশে পোস্ট অফিস নেই— দোলনচাঁপা সেখান থেকে এই ভাবনাকে উস্কে দিচ্ছেন যে চিঠির কোনো ঘর নেই। আবার সেখান থেকে তিনি সেই বেওয়ারিশ চিঠিদের একটা স্বদেশ-এর ভাবনা অবধি পাঠককে কল্পনা করতে প্ররোচনা দিচ্ছেন।
ইংরেজি থেকে বাংলায় লাইন বাই লাইন অনুবাদ নয় শুধু— ভাবানুবাদ নয় শুধু— ভাবনার সম্প্রসারণ হয়ে সৃষ্টি হচ্ছে এক নতুন সাহিত্য। এর মালিকানা কার